গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে একটাই প্রশ্ন বারবার উঠে আসছিল | হিরণ চট্টোপাধ্যায় কি বিজেপি ছেড়ে এবার তৃণমূলে আসতে চলেছেন ? তবে অবশেষে সাংবাদিক বৈঠক করে সমস্ত জল্পনার অবসান ঘটালেন হীরণ চট্টোপাধ্যায় |
তিনি সব জানিয়ে দিলেন বিজেপিতেই থাকবেন তিনি | পাশাপাশি তিনি বললেন “চোরদের দলে যাওয়ার কোন প্রশ্ন নেই” | পাশাপাশি তিনি জানিয়েছেন, “যে ছবি প্রকাশে এসেছে তা পুরোপুরি ভুয়ো” | হিরনের দাবি প্রযুক্তি ব্যবহার করে ভুল ছবি ছড়ানো হয়েছে | এভাবে আরও অনেক কিছুই প্রকাশিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি | তবে অতীতে বহু বা তৃণমূল নেতাদের সঙ্গে এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা গিয়েছে তাকে | সেখান থেকেই শুরু হয়েছিল জল্পনা ।

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম