বর্ষবরণের রাতে পরীমনি ও শরিফুল রাজের বিচ্ছেদের কথা নিয়ে উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া | কিন্তু এরই মধ্যে দেখা গেল একই সঙ্গে দুবাই যাচ্ছেন তারকা দম্পতি পরিমনি ও শরিফুল রাজ | আগামী ১৫ই জানুয়ারি দুবাইয়ের আজমানের বসতে চলেছে রিয়েল হিরোস এওয়ার্ড অনুষ্ঠানের আসর | সেখানে অংশ নেবেন তারা |
সাম্প্রতিক একটি ভিডিও পোস্ট করে রাজ বলেন, “আমি ও পরীমনি দুবাই আসছি | রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দ্বিতীয় সিজনে আজমানে | সবার সঙ্গে দেখা হচ্ছে” |
প্রসঙ্গত কিছুদিন আগে যখন বিবাহ বিচ্ছেদ নিয়ে কথা বলেছিলেন পরিমনি | তখন মুখ বন্ধ রেখেছিলেন শরিফুল রাজ | বছরের শেষ রাতের বাড়ি ছেড়েছিলেন পরী | পরবর্তীতে তিনি জানান যে, রাজ তাকে মারধর করেন | তবে এইসবের পরই বিদেশে পাড়ি দিচ্ছেন দুই তারকা |

More Stories
শুটিং ফ্লোরে দীপিকা, নেই মাতৃত্বকালীন ছুটি
স্ত্রী গৌরী খানের জন্য প্রেমের নির্দশন তৈরি করলেন কিং খান
পেটানো চেহারা, আপাদমস্তক কালো পোশাক নতুন লুকে সালমান খান