কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব | গত ২৫ এপ্রিল থেকে 1 মে অনুষ্ঠিত হয়েছিল কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব | এবার ডিসেম্বরে ফের শুরু হতে চলেছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব | আটদিন ব্যাপী চলবে এই উৎসব |
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে, এ বছর ফের কলকাতা চলচ্চিত্র উৎসবে উদ্বোধন করবেন অমিতাভ বচ্চন | অমিতাভ বচ্চনের সঙ্গে আসবেন অভিনেত্রী জয় বচ্চন । তবে শুধু ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যেই নয় তাদের বিধানসভায় আসার আমন্ত্রণ জানাবেন মুখ্যমন্ত্রী । এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে অমিতাভ বচ্চন বা জয়া বচ্চন এর পাশাপাশি উদ্বোধনী উপস্থিত থাকবেন শাহরুখ খান ও সৌরভ গঙ্গোপাধ্যায় |

More Stories
মির্জা’-র পর অভিনেতা-প্রযোজক অঙ্কুশের দ্বিতীয় প্রয়াস ‘নারী চরিত্র বেজায় জটিল’
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত