রাজ্য জুড়েই শীতের আমেজ | তবে এবার তাপমাত্রার পারদ নামল ১৮র নিচে | 22 নভেম্বরের পর থেকে দফায় দফায় কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ | এমনটাই জানালো আবহাওয়া দপ্তর | আজ শহরের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস | জেলায় জেলায় শীতের ব্যাটিং অব্যাহত থাকবে | 22 ডিসেম্বর থেকে ফের তাপমাত্রা কমতে থাকবে |
বাংলায় এখন ভরপুর শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার, ঝাড়খণ্ড থেকে অবাধে ঢুকছে বাতাস। তার হিমেল ছোঁয়ায় রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হু-হু করে নামছে তাপমাত্রা । হাওয়া অফিসের তরফে এও জানান হয়েছে, উত্তর পশ্চিম ভারতের শীতল হাওয়ার প্রবেশ পথ বাধামুক্ত ।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 17 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম