চলে গেলেন দেবশ্রী রায়ের মা আরতি রায় | মাতৃহারা হলেন তিনি | গতকাল অর্থাৎ রাস পূর্ণিমার দিন অভিনেত্রী মা প্রয়াত হন | দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন তিনি | মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর | অভিনেত্রী দিদির বাড়িতেই আরতি দেবী চিকিৎসাধীন ছিলেন | সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
জানা গিয়েছে গত ৯ আগস্ট পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি | তারপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে | মায়ের অনুপ্রেরণাতে ছোটবেলায় দেবশ্রী রায়ের নাচ শেখা শুরু । তার অভিনয় জগতে আশা মায়ের কারনে | আজ মাতৃহারা হয়ে ভীষণভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী |

More Stories
সম্প্রতি প্রকাশিত হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী
নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ালেন খোদ অমিতাভ বচ্চন
প্রায় দশ বছর পর চেনা হাউসে ফিরছেন কোয়েল মল্লিক