মা হৈমন্তীকার আগমনে সেজে উঠেছে আলোর শহর চন্দননগর | থিমের দৌড়ে এ বছর দূরদূরান্ত থেকে বহু দর্শনার্থী ছুটে আসছে চন্দননগরের পথে | এবছর দেবী প্রতিমার সাজসজ্জা ও থিমের বাহার যেন একে অন্যকে টেক্কা দিচ্ছে | দেবীর সাজ, চালচিত্র বহু কাল ধরে চন্দননগরের পূজার অন্যতম আকর্ষণ | কিন্তু তাকে থিমের মতো গড়ে তোলা এবং গণ উদ্যোগে পরিণত করা এবছরে প্রথম দেখা যাচ্ছে চন্দননগরে |
ঝাকে ঝাকে পুজো কমিটির শামিল হয়েছে নতুন এই ধারায় | চন্দননগরের পুজোকে কেন্দ্র করে সেজে উঠেছে শহর | চারিদিকে আলোর রোশনায় মেতে উঠেছে আপামোর চন্দননগরবাসী | এ বছর প্রথম উর্দি বাজার সার্বজনীন পূজা কমিটি সাজসজ্জা তে থিম তুলে ধরেছে | “রামায়ণ” কে চালচিত্র ও সাজের থিম করা হয়েছে | সোলার বুনটে সাজে সেজে উঠেছে সীতা হরণ, হনুমানের গন্ধমাদন বহন এবং বুক চিরে রাম সীতার প্রকাশ | মঙ্গল ঘট থেকে প্রদীপ, ধুনুচি, কলা গাছ গণপতির আদল কে বানানো হয়েছে থিমে |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম