শক্তি বাড়িয়ে মঙ্গলবার সকালে রাজ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিতরাং | ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিমি বেগে ঝড়ো হাওয়ার, পাশাপাশি উপকূলীয় জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস জানালো আবহাওয়া দপ্তর | আজ সারাদিন আকাশ মেঘলা | বারে বারে বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা | ঘূর্ণিঝড়ে বুধবার পর্যন্ত বৃষ্টি হবে জেলায় |
দক্ষিণ পূর্ব ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ | আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামীকাল আরো ঘনীভূত হতে পারে নিম্নচাপ |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম