বর্ষা বিদায়ের আবহে ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে | আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বিকেলে আন্দামানের সাগরে ঘূর্ণাবর্তা তৈরি হতে পারে | তবে তা উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এসে আরো শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে | আগামী 21 অক্টোবর থেকে কালীপুজো পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা জারি থাকবে |
আজ সকাল থেকে রোদের দেখা মিললেও দুপুরের দিকে বৃষ্টিতে ভিজেছে কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা | তবে বৃষ্টিপাতের জেরে তাপমাত্রার কোন পরিবর্তন হবে না বলেই জানা গিয়েছে |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 28 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম