দুর্গা পূজার পর এবার লক্ষ্মী পুজোতে ঘূর্ণবতের সম্ভাবনা | বৃষ্টির হাত থেকেই এই মুহূর্তে রেহাই নেই কলকাতার | পাশাপাশি পার্শ্ববর্তী জেলাগুলোতে লক্ষ্মী পূজা পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জানালো হাওয়া অফিস |
উৎসব থামলেও থামতে চাইছে না বৃষ্টি | আলিপুর আবহাওয়া দপ্তর সুত্রে খবর, আগামী কয়েক ঘন্টা কলকাতার পাশাপাশি হাওড়া, উত্তর ২৪ পরগনা জেলায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে | চলতি সপ্তাহে শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বঙ্গে |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম