আজ সকাল থেকে রোদের দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘে ঢেকেছে আকাশ । গত কয়েক দিনের মতো আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে | অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলায় |
দক্ষিণবঙ্গে কাল থেকে ফের বৃষ্টির পূর্বাভাস | আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হচ্ছে বজ্র বিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে | তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার অস্বস্তিকর গরম বাড়বে বলে মনে করা হয়েছে ।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 28 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 94 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম