উড়িষ্যা উপকূলে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টি । কলকাতা হাওড়া সহ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পাশাপাশি উপকূলবর্তী এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে ।
পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে উত্তর অন্ধপ্রদেশ উপকূলের কাছে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে | যার ফলে ঝড়ো হাওয়ার সঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস | এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে পশ্চিম দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে | যার ফলে 9 থেকে ১১ আগস্ট পর্যন্ত বঙ্গে সমস্ত জেলাতেই কমবেশি বৃষ্টির পূর্বাভাস।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 26.4 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 31.7 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 90 শতাংশ |

More Stories
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন
আগামী সপ্তাহে শুরু হতে চলেছে চিংড়িঘাটায় মেট্রোর লাইন জোড়ার কাজ
বাংলার বিজেপি সরকারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী