গত ছয় মাস আগে সারোগেসির মাধ্যমে মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া | সম্প্রতি মা মধু চোপড়ার জন্মদিনের মেয়ে মালতি চোপড়া জোনাস এর ছবি সামনে এনেছেন প্রিয়াঙ্কা | এদিকে ছবির সামনে আসতে তাকে ঘিরে ট্রোল শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় |
এদিন মধু চোপড়া জন্মদিন উপলক্ষে অতি সুন্দর একটি মুহূর্তের ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা | সেখানে প্রিয়াঙ্কা লেখেন, “শুভ জন্মদিন মা | তোমার এই হাসি সবসময় আমাকে অনুপ্রেরণা দেয় | তোমার একা একা ইউরোপ ঘুরে বেড়ানোটাই সেরা জন্মদিন কাটানোর উপায় বলে আমি মনে করি | তোমায় ভীষণ ভালোবাসি |” তবে এই ছবি পোস্ট হওয়ার পর থেকেই নানা কুৎসিত মন্তব্য উঠে এসেছে | তবে তার মেয়েকে নিয়ে বেশি ট্রল করেছেন নেটিজেনরা |

More Stories
মির্জা’-র পর অভিনেতা-প্রযোজক অঙ্কুশের দ্বিতীয় প্রয়াস ‘নারী চরিত্র বেজায় জটিল’
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত