গতকাল প্রয়াত হন রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে | মন্ত্রী সাধন পান্ডেকে শ্রদ্ধা জানাতে আজ অর্ধদিবস ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | রবিবার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের প্রবীণ মন্ত্রী সাধন পান্ডে |
রাতে মরদেহ কলকাতায় ফিরিয়ে আনা হয় | আজ সকালে কাঁকুড়গাছি বাড়িতে নিয়ে যাওয়া হয় মন্ত্রীর দেহ | এরপর দেহ বিধানসভায় নিয়ে আসা হয় | সেখানেই মন্ত্রী সাধন পান্ডেকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা |

More Stories
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন
আগামী সপ্তাহে শুরু হতে চলেছে চিংড়িঘাটায় মেট্রোর লাইন জোড়ার কাজ
বাংলার বিজেপি সরকারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী