প্রয়াত হয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের প্রবীণ মন্ত্রী সাধন পান্ডে | দীর্ঘ লড়াইয়ের পর এদিন মুম্বাইয়ের হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন, রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে |
জানা গেছে, রবিবার রাতে তার দেহ ফিরবে কলকাতায় | রাতে পিস ওয়াল্ড এ রাখা থাকবে তার মরদেহ | পরদিন সকালে মন্ত্রীর দেহ নিয়ে যাওয়া হবে তার বাড়িতে | তারপর বিধানসভায় নিয়ে যাওয়া হবে দেহ | সেখানেই শ্রদ্ধা জ্ঞাপন করা হবে |
রাজ্যের মন্ত্রী সাধন পান্ডের মৃত্যুতে অর্ধদিবস ছুটি ঘোষণা করলেন রাজ্য সরকার | সোমবার রাজ্যের সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস দুপুর দুটোর পর ছুটি ঘোষণা করে দেওয়া হবে | মৃত্যুকালে মন্ত্রী সাধন পান্ডের বয়স হয়েছিল 71 বছর | দীর্ঘদিন ধরে কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন তিনি |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম