রাজ চক্রবর্তীর ছবি থেকেই শুরু হয়েছিল প্রিয়াঙ্কা রাহুলের জুটি | পরে অবশ্য বাস্তবে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি | তবে বিবাহ বিচ্ছেদের কথা শোনা গিয়েছে | অবশ্য এসব কে পিছনে ফেলে তাদের সন্তানকে নিয়ে এবার সিনেমা তৈরি করতে চলেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় | তার প্রথম ছবি “কলকাতা 96” |
অভিনয়ের পাশাপাশি লেখালেখি করতেন রাহুল | তবে অনেকদিন ধরেই তার মনে একটি সিনেমা তৈরি ইচ্ছে ছিল | সেই ইচ্ছে থেকেই এবার তৈরি হচ্ছে তার প্রথম ছবি “কলকাতা 96” | ছবির গল্পের জন্য প্রয়োজন ছিল এক শিশুর | আর রাহুল সেই চরিত্রের জন্য বেছে নিয়েছেন নিজের সন্তানকে | ছেলেকে নির্দেশনা দিতে পেরে দারুণ খুশি অভিনেতা |

More Stories
মির্জা’-র পর অভিনেতা-প্রযোজক অঙ্কুশের দ্বিতীয় প্রয়াস ‘নারী চরিত্র বেজায় জটিল’
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত