মালদাঃ- পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর।
বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ পুরাতন মালদার সদরঘাট এলাকায় মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান পুরাতন মালদা পৌরসভার ১৮ নং ওয়ার্ডের বাসিন্দারা।
প্রায় আধঘন্টা ধরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। তাদের দাবি দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসী। বারবার পৌরসভায় জানিয়েও কোনো ফল হয়নি। তাই বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।
অবরোধের জেরে ব্যপক যানজটের সৃষ্টি হয় রাজ সড়কে।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ।
ঘটনাস্থলে পৌঁছান পুরাতন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ।
তার আস্বাসে প্রায় ৩০ মিনিট পর অবরোধ তুলে নেন আন্দোলনকারিরা।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার