পুকুর থেকে মহিলার দেহ উদ্ধার।ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ি ব্লকের ভোট পাড়া এলাকায়।জানা যায় মৃতার নাম কবিতা বাসফোর।উল্লেখ্য মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বিকাল থেকে নিখোজ ছিল ঐ মহিলা।এরপর বুধবার রাস্তার পাশে একটি পুকুর থেকে দেহটি স্থানীয়রা দেখতে পায়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌছে দেহটি উদ্ধার করে।পেশায় হরিজন কর্মী ঐ মহিলা এবং তার স্বামী এক মেয়েকে নিয়ে ভোট পাড়া এলাকাতেই থাকতেন।পুলিশ সুত্রে জানানো হয়েছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার