দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চকরাম এলাকায় এক শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। জানা গেছে বছর আড়াইয়ের অভিজিৎ মন্ডল গতকাল তার বাড়ির সামনের খেলাধুলা করছিল সেই সময় হাঁস ধরতে গেলে সে জলে পড়ে যায় বলে তার পরিবারের লোকেরা জানান। তার পরিবারের লোকেরা তাকে খোঁজাখুঁজি করলেও খুঁজে পাননি সে সময়।এরপর গতকাল বিকেল নাগাদ ওই শিশুর দেহভেসে উঠলে তাকে উদ্ধার করেবালুরঘাট হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে বলে জানা গেছে। এরপর আজ সকালে ওই শিশুর মৃতদেহ ময়নাতদন্ত হচ্ছে বালুরঘাট পুলিশ মর্গে।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার