মালদাঃ-দশম শ্রেণীর এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য বামনগোলা থানা এলাকায়। শুক্রবার সন্ধের দিকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকেরা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বামনগোলা থানার মোদিপুকুর হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। পুলিশ সুত্রে জানাগেছে, মৃত ছাত্রীর নাম স্নেহা হালদার( 16)। বামনগোলা থানার শালালপুর এলাকায় বাড়ি তাঁর। কি কারণে আত্মহত্যা করে ওই ছাত্রী তা ঘটনার তদন্ত শুরু করেছে বামনগোলা থানার পুলিশ শনিবার সকালে ময়না তদন্তের জন্য মৃতদেহ আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এই নিয়ে পরিবারের লোকেরা সাংবাদিকদের সামনে মুখ খোলেনি।

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম