এক ধাক্কায় অনেকটাই কমলো 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা | গত বেশ কিছু দিন ধরেই দেশজুড়ে করোনা গ্রাফ নিম্নমুখী হওয়ায় স্বস্তি স্বাস্থ্য মহলে | দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা নিম্নমুখী | বেশ কিছুদিন ধরেই আক্রান্তের সংখ্যা 25 হাজারের নিচে | পাশাপাশি দেশজুড়ে চলছে টিকাকরণ | দৈনিক মৃত্যুর সংখ্যা আগের তুলনায় অনেকটাই কমেছে |
শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 22 হাজার 270 জন | যা আগের তুলনায় অনেকটাই কম | পাশাপাশি কমেছে পজিটিভিটি রেট | গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 325 জনের | এখনো পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা 5 লক্ষ 11 হাজার 230 জন | দেশে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4 কোটি 20 লক্ষ 37 হাজার 536 জন |

More Stories
মাত্র ১৫ টাকায় ২৪ ঘণ্টা আনলিমিটেড ৫জি ডেটা: রিলায়েন্স জিওর নতুন প্যাক চালু
অনাথ শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ‘অনন্ত আশ্রয়’, থাকবেন পাঁচ হাজারের বেশি বাসিন্দা
রিলায়েন্সের ত্রৈমাসিক মুনাফা ২৯,৫৫০ কোটি টাকা, প্রবৃদ্ধির নেতৃত্বে তেল-রাসায়নিক ব্যবসা