বালুরঘাট ; ঘন্টাখানেক ধরে ৫১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল আটকে বিজেপি প্রার্থির হয়ে রোডশো করল বিজেপি দল
। দুর্ভোগে যাত্রী থেকে পথচারিরা। মংগলবার বিকেলে দক্ষিন দিনাজপুর জেলার তপন বিধানসভা বিজেপির প্রার্থী বুধরি টুডুর এই প্রচারের রড শোটি অনুষ্ঠিত হয় পতিরাম এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কের বি এস এফ ক্যাম্পের সামনে থেকে তালতলা মোড় অবদ্ধি দীর্ঘ পথ। যদিও এই রোড শোতে প্রথমে বিজেপির সররবভারতীয় সভাপতি জে পি নাড্ডার আসার কথা থাকলেও তিনি আসতে নাপারায় তারবদলে চিত্রভেনেতা যশ ও শ্রাবন্তী আসার কথা ছিল।কিন্তু শেষমুহুর্তে তাও বাতিল করে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রীয়র আসার কথা ছিল। কিন্তু শেষ মুহুর্তে তাও বাতিল হয়ে যায়। পরে ওই রোড শোতে অংশ নেন বিজেপির স্থানিও সাংসদ সুকান্ত মজুমদার ও জেলা বিজেপির নেতৃবৃন্দ। তবে আজকের এই রোডশোতে ভীড় ছিল দেখার মত। মহিলাদের বিষেষ করে আদিবাসি মানুষজনের উপস্থিতি ছিল দেখবার মত।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার