মালদাঃ-হাইভোল্টেজ বিদ্যুতের টাওয়ারে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি উঠে পড়ায় চাঞ্চল্য ছড়াল মালদার গাজোলের পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েতের ভান্ডারীপাড়া গ্রামে। শনিবার সকালে গ্রামের বাসিন্দারা দেখতে পান এক মাঝবয়সী যুবক হাইভোল্টেজ বিদ্যুতের টাওয়ারে উঠে আছেন। তাকে বারবার নেমে আসতে অনুরোধ করলেও তিনি তাতে কর্ণপাত করেননি। অবশেষে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও দমকলকর্মীরা। প্রায় তিন ঘন্টার চেষ্টায় অবশেষে দড়ি বেঁধে মাটিতে নামিয়ে আনা হয় যুবককে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের নাম প্রভু হেমরম। তিনি পুরাতন মালদার সন্ন্যাসীদীঘির বাসিন্দা। ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ।

More Stories
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন