কর্নাটকে অনগ্রসর শ্রেণির থেকে ছিনিয়ে নিয়ে মুসলিমদের জন্য সংরক্ষণ চালু করেছে কংগ্রেস। হরিয়ানায় এক জনসভায় এই অভিযোগ তুলে হাত শিবিরকে আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবছরই হরিয়ানায় বিধানসভা নির্বাচন। তার ঠিক আগেই সেখানে ভাষণ দেওয়ার সময় সুর চড়ালেন শাহ।
মঙ্গলবার অনগ্রসর শ্রেণির সম্মান সম্মেলনে যোগ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই কংগ্রেসকে একহাত নিয়ে তাঁর অভিযোগ, কংগ্রেস বরাবরই অনগ্রসর শ্রেণির বিরোধিতা করে এসেছে। আর সেই প্রসঙ্গেই কর্নাটকের উদাহরণ দিয়ে শাহর তোপ, ”যদি এখানে কংগ্রেস ক্ষমতায় আসে, তাহলেও একই কাজ করবে।”সেই সঙ্গেই কাকা কালেলকার কমিশনের রিপোর্টের উল্লেখ করে শাহর অভিযোগ, কংগ্রেস কমিশনের প্রস্তাব মেনে পদক্ষেপ করতে বিলম্ব করেছিল।

More Stories
বফা জয়েন্ট ভেঞ্চারে জিও ফাইন্যান্সে বিনিয়োগ, জিও ক্রেডিটে ২৬.৫% থেকে ৪৯.৯% পর্যন্ত অংশীদারিত্ব
অসুস্থ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়
বিধানসভায় গিয়ে নতুন ৬ বিধায়ককে শপথ পড়াবেন খোদ ‘আগ্রহী’ রাজ্যপাল