মালদা: স্বাধীনতা দিবসের প্রাক্কালে মালদা শহরের একাধিক শপিং মল গুলিতে তল্লাশি চালালো ইংরেজবাজার থানার পুলিশ। ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথের নেতৃত্বে ইংরেজবাজার থানার পুলিশ শুক্রবার দুপুরে মালদা শহরের একাধিক শপিং মল গুলিতে তল্লাশি অভিযান চালান। এই বিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ জানান, স্বাধীনতা দিবসের প্রাক্কালে শহরের একাধিক শপিং মল, বাস স্ট্যান্ড সহ বিভিন্ন জনবহুল এলাকা গুলি তল্লাশি অভিযান করা হলো। তার পাশাপাশি শহরে ঢোকার মুখে নাকা চেকিং এবং জেলা লাগোয়া সীমান্তবর্তী এলাকায় গুলিতে নাকা চেকিং থাকছে।

More Stories
চোরবাগান কাণ্ডে স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর