মালদাঃ-স্ত্রীর শ্রীলতাহানি কটুক্তির প্রতিবাদ করায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মানিকচক থানার গোপালপুর এর ঈশ্বরটোলা গ্রামে। মৃত ব্যক্তির নাম মানিক মন্ডল। বয়স 45 বছর। অভিযুক্ত প্রশান্ত মন্ডল। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ বেশ কয়েক বছর ধরে মানিক মণ্ডলের স্ত্রী কে উত্ত্যক্ত করতো প্রতিবেশী যুবক প্রশান্ত মন্ডল। এই নিয়ে গ্রামে বেশ কয়েকবার সালিশি সভা হয়েছিল। এরপরও উত্তপ্ত করা ছাড়েনি প্রশান্ত মন্ডল বলে অভিযোগ। এরই প্রতিবাদ করেছিলেন মানিক মন্ডল। সেই কারণেই তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তের বাবাকে আটক করেছে পুলিশ। মূল অভিযুক্ত প্রশান্তর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার