সাতসকালে গাড়ির ধাক্কায় মৃত্যু হলো মসজিদের ইমামের।নাম আব্দুস সাগীর(২৬)।
বৃহস্পতিবার আনুমানিক ভোর ৪টা নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার বড়ুয়া প্রেট্রলপাম্প সংলগ্ন ৩৪নম্বর জাতীয় সড়কে।জানা যায়, গত ৮মাস ধরে হরেকনগর ফারাজিপাড়া মসজিদের ইমাম ছিলেন,এদিন নিজের শ্বশুরবাড়ি ভাবতা থেকে মসজিদে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।পরে রাস্তাচলতি মানুষ রাস্তারধারে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে বেলডাঙ্গা থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ঘাতক লরি সহ চালক পলাতক।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার