উত্তরবঙ্গের সব জেলায় সোমবার বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে দার্জিলিং এবং কালিম্পং-সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব-পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে অসম পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা মধ্যপ্রদেশ ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। আরও একটি অক্ষরেখা বিহার থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত। যা ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। তার প্রভাবে দিনকয়েক বৃষ্টির দেখা মিলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। তবে সোমবার থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা।
শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 39 থেকে 91 শতাংশ।

More Stories
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন
আগামী সপ্তাহে শুরু হতে চলেছে চিংড়িঘাটায় মেট্রোর লাইন জোড়ার কাজ
বাংলার বিজেপি সরকারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী