বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপের চোখরাঙানি। আর তার ফলে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে ভারী বৃষ্টির আশঙ্কা। তবে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে. আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৩ জুলাই ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। ২৬ জুলাই বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হবে আরও একটি নিম্নচাপ। প্রথম নিম্নচাপের প্রভাবে মধ্য ভারত ও সংলগ্ন পূর্ব ভারতের রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস। প্রভাব পড়বে রাজ্যের উপকূল ও পশ্চিম জেলাগুলিতে। আগামী সপ্তাহের নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার