রবিবার বঙ্গে আরও নামল তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, আজ কলকাতায় (Kolkata) তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রির কাছাকাছি। পশ্চিমের জেলাগুলিতে আরও কম তাপমাত্রা। হাড়হিম ঠান্ডায় কাঁপছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম আরব সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। নতুন করে শনিবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর-পশ্চিম ভারতে। আপাতত তার সরাসরি প্রভাব বাংলায় পড়ার কোনও সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।
চলতি মৌসুমের শীতের মাঝে বৃষ্টিতে ভেসেছে বঙ্গ | বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে বঙ্গে শীতের আমেজ ফিরতে খুশি বঙ্গবাসী | আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে 3 ডিগ্রী কম | কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 92 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম