আপাতত দু সপ্তাহ রক্ষাকবচের মেয়াদ বাড়লো মানিক ভট্টাচার্যের | দুর্গা পুজোর জন্য আজ থেকে দু সপ্তাহ বন্ধ সুপ্রিম কোর্ট | তাই রায় ঘোষণা আপাতত স্থগিত |
প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি শেষ শীর্ষ আদালতে | তবে রায় ঘোষণা না হওয়া পর্যন্ত মানিক ভট্টাচার্যের রক্ষাকবচ বহাল রাখল সুপ্রিম কোর্ট | এদিন মানিক ভট্টাচার্যের আইনজীবী সুপ্রিম কোর্টে জানায়, “প্রয়োজনে প্রতিদিন সিবিআই তদন্তের সম্মুখীন হবেন তার মক্কেল | তদন্তে সহযোগিতা করবেন | সুপ্রিম কোর্ট রক্ষাকবচের মেয়াদ বাড়াক” | এরপরই সাওয়ালের জবাবের পর মানিক ভট্টাচার্যের রক্ষাকবচের মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট |

More Stories
মঞ্চে উঠেই বঙ্গবাসীকে নতজানু হয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন
ছাব্বিশে ‘ঘরের মেয়ে’কে ফিরিয়ে দিল ভবানীপুর