মেট্রোযাত্রীদের জন্য় সুখবর। সময় বাড়ছে পরিষেবার। বাড়ছে মেট্রোর সংখ্যাও। আগামী ৫ আগস্ট থেকে কবি সুভাষ তথা নিউ গড়িয়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় তথা রুবি পর্যন্ত অতিরিক্ত মেট্রো চলাচল করবে। বিকেল চারটের পরিবর্তে রাত আটটায় মিলবে শেষ মেট্রো। তবে রবিবার দিন কোনও পরিষেবা মিলবে না।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৫ আগস্ট অর্থাৎ সোমবার থেকে অরেঞ্জ লাইনে কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের মধ্যে পরিষেবার সংখ্যা ও পরিষেবার সময় দুটোই বাড়তে চলেছে। এই লাইনে এখন দৈনিক ৪৮টি মেট্রো চলে। ওই দিন থেকে মোট ৭৪টি মেট্রো (৩৭ আপ ও ৩৭ ডাউন) এই লাইনে চালানো হবে। পরিষেবাগুলি পাওয়া যাবে ২০ মিনিট অন্তর। এমনকী শনিবারেও এই মেট্রো পরিষেবা পাওয়া যাবে। সকাল ৯টার বদলে এই রুটে প্রথম মেট্রো মিলবে সকাল আটটায়। দিনের শেষ মেট্রো পরিষেবা বিকেল ৪টে ৪০ মিনিটের বদলে মিলবে রাত ৮ টায়। রবিবার দিন কোনও মেট্রো চলবে না।

More Stories
ভারতের প্রযুক্তি বিশ্বমঞ্চে: ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৬-এ জিও-র এআই-নির্ভর অভিনব উদ্যোগ
বফা জয়েন্ট ভেঞ্চারে জিও ফাইন্যান্সে বিনিয়োগ, জিও ক্রেডিটে ২৬.৫% থেকে ৪৯.৯% পর্যন্ত অংশীদারিত্ব
অসুস্থ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়