মালদা:-মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত করতে পরিদর্শনে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।
সোমবার দুপুরে রাজ্যের প্রতি মন্ত্রী সাবিনা ইয়াসমিন মেডিকেল কলেজের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন। বৈঠকে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায়, এম.এস.ভি.পি পুরানজয় সাহা সহ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যান্য আধিকারিক। বৈঠকে মেডিকেল কলেজের পরিকাঠামো সহ চিকিৎসাব্যবস্থা যাতে সাধারণ মানুষের কাছে আরও উন্নত ভাবে পৌঁছানো যায় সেই সম্বন্ধে আলোচনা হয়। বৈঠক শেষে মেডিকেল কলেজ চত্বর ঘুরে দেখেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ মেডিকেল কলেজের আধিকারিকরা।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার