পূর্ব মেদিনীপুর ঃ ঘূর্ণিঝড় যশের পর ভারী থেকে অতি ভারী সাথে ঝোড়ো হওয়া ও বজ্রপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর। আর সেই মতো সোমবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে শুরু হলো বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি ও বজ্রপাত । ঘূর্ণিঝড় যশের তাণ্ডবে গৃহহীন হয়ে পড়েছে বহু মানুষ।তার পর আবারো ঝড়,বৃষ্টি সাথে বজ্রপাতের কারনে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ।ঘূর্ণিঝড় যশের তান্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে জেলার ২৫ টি ব্লক। সেই প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে উঠতে না উঠতে আবার ঝড়, বৃষ্টি ও বজ্রপাত হওয়ায় সাধারন মানুষ ভেবে পাচ্ছেনা তারা কিভাবে ঘুরে দাঁড়াবে।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার