আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা | তবে এবারের মোট পরীক্ষার ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪ | এ বছর প্রশ্ন পত্র ফাঁস হওয়া আটকাতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছেন পর্ষদ কর্তারা | পরীক্ষা কেন্দ্র গুলিতে থাকছে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা | প্রশ্নপত্র যেন কোনো ভাবেই আগে থেকে ফাঁস না হয় তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা নিয়েছেন পর্ষদ কর্তৃপক্ষ ।
পাশাপাশি পর্ষদের পরীক্ষা চলাকালীন শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং কোনো রকম সমস্যা না হয় । পরীক্ষা কেন্দ্র নিরাপত্তার জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে | পরীক্ষার ভিতরে আগেও ইনভিজিলেটাররা মোবাইল নিয়ে ঢুকতে পারতেন না | এবারেও সেই নিয়ম বহাল থাকছে | সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে সমস্ত পরীক্ষা কেন্দ্র |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম