মাঘের শুরুতেই বাড়ছে ঠান্ডা | আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানা গিয়েছে, পাঁচ জেলায় আজ বিকেল থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে | পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিংপং এর পার্বত্য এলাকা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
বৃষ্টির হাত ধরে এবার বঙ্গে ফিরতে চলেছে ঠান্ডা | আজ উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর | বুধবার থেকে ফের নিম্নমুখী হবে তাপমাত্রা পারদ | এই দুদিন ঘন কুয়াশা সতর্কতা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 16.7 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 23.4 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 53 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম