মালদা,১ সেপ্টেম্বর : মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে ইংরেজবাজার পৌরসভায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা পরিচালিত চিপ ক্যান্টিনের আনুষ্ঠানিক উদ্বোধন।
বুধবার বিকেল তিনটে নাগাদ ইংরেজবাজার পৌরসভার দোতালায় ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে ক্যান্টিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন ইংরেজবাজার পৌরসভার প্রশাসক সুমালা আগারওয়ালা ও সহ প্রশাসক চৈতালি সরকার।
এই ক্যান্টিন উদ্বোধনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যেমন উপকৃত হবেন তেমন সুলভ মূল্যে বিভিন্ন খাবার পেয়ে উপকৃত হবেন পৌর কর্মীরা।
দীর্ঘদিন ধরে ইংরেজবাজার পৌরসভার ক্যান্টিন বন্ধ ছিল। নবনিযুক্ত পৌর প্রশাসক মন্ডলীর উদ্যোগে আবার চালু করা হলো তাতে খুশি পুর কর্মীরা।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার