রবিবার ১০৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে আত্মনির্ভর ভারতের কথা বলেন তিনি | সেই সঙ্গে ২০২৩ সালে ভারত কোন কোন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছে তা নিয়েও কথা বলেছেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিলেন, ”ভারত এবার আর থামবে না।”
সেই সঙ্গেই মোদি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর জোর দিয়েছেন। এবং ‘ফিট ইন্ডিয়া’র অনন্য প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি, প্রধানমন্ত্রী আরও বলেন, ”এই বছর আমরা অনেক কিছু অর্জন করেছি। দেশটি পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। G20 সফলভাবে সংগঠিত হয়েছে। আজ দেশের প্রতিটি অঞ্চল আত্মবিশ্বাসে ভরপুর। আগামী বছরও আমাদের এটা বজায় রাখতে হবে। আজও বহু মানুষ আমাকে চন্দ্রযান-৩-এর সাফল্যের জন্য বার্তা পাঠাচ্ছেন।”

More Stories
জিএমসির ত্রৈমাসিকে ব্যতিক্রমী অঙ্ক — তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহ শৃঙ্খল ঝটকায় আয় বেড়েছে
রিলায়েন্সের FY27 শুরু শক্তিশালী; জিও আইপিও-এর পথে ধাবিত
পুরী রথযাত্রা ২০২৬ উপলক্ষে রিলায়েন্সের ‘WeCare’ উদ্যোগ, তীর্থযাত্রীদের জন্য বিশেষ সেবার আয়োজন