দিনের মাঝে ভয়াবহ বাস দুর্ঘটনা সেক্টর ফাইভে | সেক্টর ফাইভ এর কলেজ মোড়ে একটি বাস এসইউভি কে ধাক্কা মেরে রাস্তার উপরে উল্টে যায় | বাসে কয়েকজন যাত্রী কম বেশি আহত হয়েছেন |
জানা গিয়েছে, টেকনোপলিসের দিক থেকে ওয়েবেল মোড়ের দিকে যাচ্ছিল একটি ছাই রং এর suv | ঠিক সেই সময় কলেজ মোড়ের দিকে দ্রুত গতিতে ছুটে আসে বেসরকারি একটি বাস । বাসটি ছুটে এসেই ধাক্কা মারে গাড়িটিকে | এরপর কলেজ মোড়ে উল্টে যায় বাসটি | ভয়াবহ এই দুর্ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে । এই একই ঘটনায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই মোটর বাইক আরোহী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন । তবে জানা গিয়েছে সেই সময় লাল সিগনাল ছিল | বাসটি সিগন্যাল ভেঙে এগিয়ে আসে এবং গতিবেগ অত্যন্ত বেশি থাকায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে |

More Stories
বিমানবন্দর অত্যন্ত কড়া সুরক্ষার জায়গা হলেও, সেখানেই ঘটে গেল অদ্ভুত কাণ্ড !
হাওড়ার ওয়ার্ডগুলিতে নিয়োগ করা হবে কো-অর্ডিনেটর, জানালেন মুখ্যমন্ত্রী
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ