শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিহার, ঝাড়খন্ড ও উড়িষ্যা সংলগ্ন বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে। রবি ও সোমবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। তবে হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতে। শহর কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শনিবারের পর বৃষ্টি বাড়বে। রবি ও সোম অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা।
সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কয়েকটি জেলায়। সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষি ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বুধবারেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রী সেলসিয়াস |

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার