আজ বৃষ্টিতে ভিজলো দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা | তবে দীর্ঘ গরমের পর সামান্য এই বৃষ্টিতে মিলল না স্বস্তি । পাকাপাকিভাবে বর্ষা ঢুকলেও সেভাবে নেই বৃষ্টির দেখা নেই | ফলে গ্রীষ্মের অস্বস্তিকর সেই গরম এখনো অব্যাহত বঙ্গে | তবে আগামী সপ্তাহ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে |
পাকাপাকি বর্ষা তো এসেই গিয়েছে। কিন্তু তবু যেন এসেও এখনও সেভাবে আসেনি বর্ষা । তবে, দক্ষিণবঙ্গের দিকে সেই অর্থে খুব ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বরং এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে । কয়েকদিন বিক্ষিপ্ত ভাবে ভারী ও মাঝারি বৃষ্টি হয়ে আবার ফিরেছে অস্বস্তিকর উষ্ণতা ও আর্দ্রতার স্পেল ।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রী সেলসিয়াস |

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার