বিধানসভায় মুকুল রায়ের অবস্থান কী? তা জানতে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। কিন্তু সেই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে ফের প্রশ্ন তুলল রাজ্য। প্রধান বিচারপতি মামলাটি শুনানির জন্য বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে নির্ধারণ করেছেন। বুধবার সেই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের কাছে বিচারপতি বসাক জানতে চান, মামলা ইতিমধ্যে প্রধান বিচারপতির কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। তাহলে কেন মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে? আজ, বৃহস্পতিবার ফের মামলার শুনানি।
স্পিকারের আইনজীবী অ্যাডভোকেট জেনারেল বলেন, “মামলাটি নতুন করে শুনানির জন্য এই ডিভিশন বেঞ্চ কে নিযুক্ত করেছেন প্রধান বিচারপতি। তাই মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রথমেই শুনানির প্রয়োজন। কারণ আইনসভার স্পিকারের ক্ষমতার ওপর আদালত হস্তক্ষেপ করতে পারে না।”

More Stories
মঞ্চে উঠেই বঙ্গবাসীকে নতজানু হয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন
ছাব্বিশে ‘ঘরের মেয়ে’কে ফিরিয়ে দিল ভবানীপুর