গত 10 দিন ধরে লাগাতার বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম | যার জেরে আজ কলকাতায় সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ডিজেলের দাম | লিটার প্রতি 110 টাকায় দাঁড়িয়েছে পেট্রোলের দাম | পাশাপাশি বেড়েছে রান্নার গ্যাসের দাম | সবমিলিয়ে এভাবে জ্বালানির দাম বাড়ায় সমস্যার সম্মুখীন আমজনতা | কেন্দ্র সরকারের বিরুদ্ধে মূল্যবৃদ্ধির কারণে বিরোধিতা করে দিল্লির বিজয় চকে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন কংগ্রেস | নেতৃত্বে রয়েছেন রাহুল গান্ধী |

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার