মালদাঃ- নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন প্রচারে পারদ বাড়ছে। বামনগোলা ব্লক তৃনমূল কংগ্রেসের কমিটির পক্ষ থেকে ৪৩(তপঃ:উপ:) হবিবপুর বিধানসভার তৃনমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রদীপ বাক্সে সমর্থনে আজ শনিবার সকাল থেকে বাইক রেলি মাধ্যমে ভোট প্রচার করা হয়। হবিবপুর বিধানসভার অন্তর্গত বামনগোলা ব্লকের পাকুয়াহাট অঞ্চলের বিভিন্ন এলাকায় হূঠ খোলা গাড়িতে চেপে সকাল থেকে ঐ এলাকার বিভিন্ন গ্রামে ঘুরে হবিবপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ বাক্সে সমর্থনে বাইক মিছিল বের করে ভোট প্রচার করেন। এদিন সকাল থেকে খেলা হবে গান বাজিয়ে পাকুয়াহাট অঞ্চলের বারোমাইল.তেলিপাড়া.শালালপুর. সহ বিভিন্ন এলাকায় বাইক রেলি করে ভোট প্রচার করেন হবিবপুর বিধানসভার কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ বাক্সে। এদিন এই প্রচারটি বিভিন্ন এলাকায় গ্রামে গ্রামে ঘুরে পাকুয়াহাট দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়।

More Stories
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন
আগামী সপ্তাহে শুরু হতে চলেছে চিংড়িঘাটায় মেট্রোর লাইন জোড়ার কাজ
বাংলার বিজেপি সরকারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী