বর্ষশেষের রাতে বাড়তি কোনও মেট্রো পরিষেবা থাকবে কিনা তা নিয়ে চিন্তিত কলকাতা বাসী | তবে বড়দিনে পার্কস্ট্রিটমুখী জনতার ভিড় সামাল দিতে বাড়তি মেট্রো চালিয়েছিল কর্তৃপক্ষ।
তবে কর্তৃপক্ষ তরফ থেকে জানা গিয়েছে বর্ষা শেষের রাতে অতিরিক্ত কোন মেট্রো পরিষেবা চালু থাকবে না | আর পাঁচটা রবিবারের মতোই ৩১ ডিসেম্বর রাতেও শেষ মেট্রো দমদম এবং কবি সুভাষ থেকে ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। অর্থাৎ বেশি রাত পর্যন্ত পার্কস্ট্রিটে হেঁটে বাড়ি ফেরার জন্য মেট্রো পাওয়া যাবে না। যাত্রীসুরক্ষার কথা মাথায় রেখে বিভিন্ন স্টেশনের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। অন্যদিকে, পাতালপথে যাত্রীসুরক্ষার কথা মাথায় রেখে বিভিন্ন স্টেশনের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

More Stories
বিমানবন্দর অত্যন্ত কড়া সুরক্ষার জায়গা হলেও, সেখানেই ঘটে গেল অদ্ভুত কাণ্ড !
হাওড়ার ওয়ার্ডগুলিতে নিয়োগ করা হবে কো-অর্ডিনেটর, জানালেন মুখ্যমন্ত্রী
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ