শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত রিমল। ঘূর্ণিঝড় রিমলের প্রভাব অনেকটাই মুক্ত দক্ষিণবঙ্গ। উত্তর-পূর্ব ভারতের রাজ্যে রিমলের অবশিষ্ট অংশ। আজও প্রভাব উত্তরবঙ্গে। ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা। রিমলের টানে অনেকটা এগিয়ে এসেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু | আগামী ৩ দিনের মধ্যে ভারতের মূল ভূখণ্ড কেরলে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গেও বাড়বে তাপমাত্রা; ফিরবে গরম ও অস্বস্তি। উইকেন্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।
বঙ্গোপসাগরে এই মুহূর্তে আর সতর্কতা নেই ;তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা নেই। রিমল এর প্রভাবে অনেক ক্ষয়ক্ষতি হলেও এর বন্ধু হয়েছে মৌসুমী বায়ু। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঘূর্ণিঝড় রিমলের টানে অনেকটা পথ এগিয়ে এসেছে।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার