আজ ধর্মতলা সভা থেকে ফের সিএএ ইসুকে উসকে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | তার চ্যালেঞ্জ সিএএ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন গোটা দেশের আইন | এই আইন সরকার রথতে পারবে না ।
প্রসঙ্গত, এর আগে ২০২১ বিধানসভা ভোটের সময় কার্যকারের প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী | তবে কেটে গিয়েছে দু’বছর | এরপর পুনরায় ২০২৪ লোকসভা নির্বাচনের আগে সেই আইন কার্যকর করার জন্য চাপ বাড়াচ্ছে মতুয়ারা | প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে মতুয়াদের নাগরিকত্বের আশ্বাস দিয়েছিলেন বিজেপি | ক্ষমতায় ফিরে সংসদে সেই আইন ও পাস করানো হয় । এরপরেই দেশজুড়ে ওঠে প্রতিবাদের ঝড় | এবং করোনা মহামারীর কারণে তা আটকে পড়ে গত দুবছর ধরে | তারপর থেকে রাজ্যে ফের মতুয়াদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে |

More Stories
জিও–ক্যানভা অংশীদারিত্বে ১২ মাস বিনামূল্যে প্রিমিয়াম ডিজাইন টুল
দুর্গা পুজোর ফ্যাশন উৎসবে ট্রেন্ডসের ‘সাজ পার্বণ ২০২৬’, পাঁচ দিনে পাঁচ লুক
GFF 2026-এ JioFinance-এর নতুন দুই পরিষেবা