জাঁকিয়ে না হলেও ভরপুর শীতের আমেজ এবং সারাদিন উত্তরের হাওয়ায় শীতল অনুভূতির সাক্ষী থাকতে চলেছে কলকাতা | আগামী পাঁচ দিন মিনি শীতের স্পেল শুরু হবে | তবে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে | পাশাপাশি কমবে সামান্য তাপমাত্রা |
উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় দার্জিলিং এবং কালিংপং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা | তবে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে| সোমবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে | বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 15 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 23.4 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 59 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম