ফের মেট্রো বিভ্রাট! শনিবার দুপুরে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে ব্যাহত মেট্রো চলাচল। ময়দান থেকে দক্ষিণেশ্বরে মেট্রো চললেও বাকি অংশে বন্ধ। যতীন দাস পার্ক ও নেতাজি ভবন স্টেশনের মাঝে টেকনিক্যাল কিছু সমস্যার জন্য দাঁড়িয়ে যায় মেট্রো। চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা।
শনিবার সাড়ে তিনটে নাগাদ হঠাৎ একের পর এক স্টেশনে দাঁড়িয়ে যায় মেট্রো। আপ ও ডাউনে পরপর দাঁড়িয়ে যায় রেকগুলি। দরজা খুলে যায়। যাত্রীদের নেমে যেতে বলা হয়। কিন্তু কী কারণে চলাচলে ছেদ পড়ল তখনই তা জানা যায়নি। পরে খবর পাওয়া যায়, যতীন দাস পার্ক ও নেতাজি ভবন স্টেশনের মাঝে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য দাঁড়িয়ে পড়েছে মেট্রো। তবে কিছুক্ষণের মধ্যেই ময়দান- দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চালানো শুরু হয়। এই স্টেশনগুলির মাঝে আপ-ডাউনেই মেট্রো চলছে। অন্যদিকে, রবীন্দ্র সদন থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল। পৌনে পাঁচটা নাগাদ আপ ও ডাউনে পরিষেবা স্বাভাবিক হয়।

More Stories
মঞ্চে উঠেই বঙ্গবাসীকে নতজানু হয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন
ছাব্বিশে ‘ঘরের মেয়ে’কে ফিরিয়ে দিল ভবানীপুর