ফের কলকাতায় আগুন। শনিবার ভোরে ব্য়াঙ্কশাল কোর্টের পাশে বিবাদী বাগের গার্স্টিন প্লেসে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন। অভিযোগ, খবর পাওয়ার প্রায় ৩০-৪০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছয় দমকল।
শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ আচমকাই বিবাদী বাগের ৫ নম্বর গার্স্টিন প্লেসের একটি পুরনো বাড়িতে আগুন লাগে। বাড়িটি বেশ ঘিঞ্জি এলাকায়। তার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বাড়ির ভিতর থেকে বারবার বিস্ফোরণের শব্দও শুনতে পাওয়া যায়। স্থানীয়দের দাবি, খবর দেওয়া সত্ত্বেও দমকল প্রায় ৩০-৪০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছয়। দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় ঘণ্টাদুয়েক ধরে চলছে আগুন নেভানোর কাজ। এখন ধিকধিক করে জ্বলছে আগুন।

More Stories
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘প্রাসাদ’ কি এবার তাহলে হাতছাড়া হতে পারে?
উত্তরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি
সোনারপুরে ডিম হামলার জেরে অসুস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়