প্রয়াত সাহিত্যিক সমরেশ মজুমদার | সোমবার সকালে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি | মৃত্যু কালে বয়স হয়েছিল ৭৯ বছর | জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই সিওপিডির সমস্যায় ভুগছিলেন তিনি | তার লেখা উপন্যাস গুলির মধ্যে উল্লেখযোগ্য উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, মৌসলকাল | তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
প্রসঙ্গত শ্বাসকষ্টের অসুস্থতা নিয়ে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সাহিত্যিক মজুমদার । সাহিত্য কৃতির জন্য সাহিত্য একাডেমী পুরস্কার সহ একাধিক সম্মান পেয়েছেন তিনি । জানা গিয়েছে, হাসপাতালে ঘুমের মধ্যেও শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছিল তার |ভেন্টিলেশনে দেওয়া হলেও শেষ রক্ষা হয়নি | অবশেষে ত্যাগ করলেন সাহিত্যিক সমরেশ মজুমদার |

More Stories
বিমানবন্দর অত্যন্ত কড়া সুরক্ষার জায়গা হলেও, সেখানেই ঘটে গেল অদ্ভুত কাণ্ড !
হাওড়ার ওয়ার্ডগুলিতে নিয়োগ করা হবে কো-অর্ডিনেটর, জানালেন মুখ্যমন্ত্রী
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ